বিজয় বার্তা ২৪ ডট কম
নাসিকের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুকে একটি অপহরণ মামলায় রিমান্ড না মঞ্জুর করেছেন আদালত।
রবিবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে সদর মডেল থানার দায়ের করা এই মামলার আদেশ দেন।
এর আগে সদর মডেল থানা পুলিশ আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করে।এসময় আদালত শুনানী শেষে রিমান্ড বাতিল করেন।
প্রসঙ্গত, বন্দর থানার দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় গত ১৮ এপ্রিল বিকেলে শহরের পাইকপাড়া এলাকা থেকে কাউন্সিলর বাবুকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর কাউন্সিলর বাবুর বিরুদ্ধে সদর বন্দর ও ফতুল্লার থানায় মোট ৬ টি মামলা দায়ের করা হয়েছে।
