বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে সোনাকান্দা এলাকায় ২১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খোরশেদ আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বিকাল ৫টায় সোনাকান্দা নামাপাড়া এলাকায় এ সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবেদ হোসেন। এ সময় আবেদ হোসেন ভোটারদের উদ্দেশ্যে বলেন,ভোট আপনার অধিকার। এ অধিকার ক্ষুন্ন করার দায়িত্ব কারো নেই। আপনারা সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। কোন লেবাসধারী দূর্নীতিবাজ ও কালো টাকার মালিককে আপনারা নির্বাচিত করবেন না। আপনাদের বিবেককে প্রশ্ন করে আপনারা প্রার্থী নির্ধারন করবেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজা,ওবায়দুর রহমান,স্বপন ভান্ডারী,শেখ মমিন,দেওয়ান মোহাম্মদ আলী,ফারুক বয়াতী,শেখ শামীমসহ শতশত নারী-পুরুষ।
