বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের আধ্যাতিক সাধক ঐতিহাসিক সালেহ বাবা’র দরগাহ শরীফ জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কাজী সহিদ আহাম্মদ। বৃহস্পতিবার বাদ মাগরিব আওয়ামীলীগ ও যুবলীগসহ সর্বস্তরের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকের অংশগ্রহণে ওই প্রচারণার সূচনা করেন। কাজী সহিদ ছাড়াও কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবিএম আমিরুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা জালালউদ্দিন জালু,কাজী ই¯্রাফিল,২১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান আরিফ,হাফেজীবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ আবুল খায়ের,বন্দর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাজী জহিরুল ইসলাম,মাহমুদ কাজী,জাতীয় পার্টির নেতা কাজী শাহিন,বন্দর ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলী হোসেন,কাজী মহসিন,কাজী মোবারক,কাজী বাদল,আবুল বাশার ঢালী,ফরিদ হোসেন,মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা উজ্জল চন্দ্র দে,মুরাদ হোসেন,মোঃ আলী হোসেন,মোঃ মামুন,মোঃ শামীম,মোঃ সেলিম,তাওলাদ হোসেন,মোঃ জনি,কেটু নাছির,মোঃ রতন,মোঃ লিটন প্রমুখ। পরে ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থণা করেন।
