বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ৪ ( ফতুল্লা- সিদ্ধিরগঞ্জ ) আসনে সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াস উদ্দিনের পুত্র নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মুহম্মদ সাদরিল পক্ষে মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে ।
মঙ্গলবার ( ২০ নভেম্বর ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আতাউর রহমানের কাছ থেকে গোলাম মুহম্মদ সাদরিল’র পক্ষে তার আইনজীবী এড. হাবিবুর রহমান মাসুম এই মনোনয়নপত্র ক্রয় করেন ।
প্রসঙ্গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ তারিখ আগামী ৩০ ডিসেম্বর নির্ধারণ করে পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।

