বিজয় বার্তা ২৪ ডট কম
বিগত সরকার দেশ থেকে উৎসব ভাতা ও কল্যাণ ভাতা থেকে ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বলে শিক্ষামন্ত্রী আ ন এহছানুল হক মিলন মন্তব্য করেছেন।l
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে চার তলা বিশিষ্ট ”বিশ্বেশ্বর পোদ্দার ভবন’-এর উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।
ডিনি আরো বলেন, কল্যাণ ট্রাস্ট ও উৎসব ভাতার তহবিল থেকে বিগত সময়ে সাত হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। যার ফলে ২০২২ সালের পর অবসরপ্রাপ্ত অনেক শিক্ষক তাঁদের প্রাপ্য সুবিধা পাননি। বর্তমানে বঞ্চিত প্রায় ৬৫ হাজার শিক্ষককে চলতি বছরের জুলাই মাসের শেষ থেকে ন্যূনতম ১ লাখ টাকা করে প্রদান শুরু হবে এবং পর্যায়ক্রমে সব বকেয়া পরিশোধ করা হবে।
তিনি আরও জানান, সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের বাজেটে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বলে জানিয়েছেন মন্ত্রী।
তিনি বলেন, উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও শিক্ষাকে মানবসম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং ভবিষ্যতে শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া বর্তমানে ৫০ শতাংশ হারে দেওয়া উৎসব ভাতা ধাপে ধাপে শতভাগে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী আগামীর ভাবনায় বাংলাদেশকে শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে হবে। এই ভাবনার সাথে আপনারাও তাল মিলিয়ে চলবেন। এসএসসি পরীক্ষা কিছুটা এগিয়ে আনা হয়েছে, এর কারণ হলো সিলেবাস শেষ হওয়ার সাথে সাথে যেন পরীক্ষা শুরু হয়। যেন কোনো সেশনজট না থাকে। বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে সেখানে তাদের দাঁড় করানো হবে।১৮ বছরের মধ্যে যেন সবাই উচ্চ মাধ্যমিক সম্পন্ন করতে পারে। ২০২৭ সালে বইগুলো আমরা পরিমার্জন করে দিচ্ছি। ২০২৮ সালে আমরা কারিকুলামে অনেক পরিবর্তন আনব। এই পরিবর্তনগুলো হবে বিশ্বায়নের যুগে যে শিক্ষা ব্যবস্থা হচ্ছে,আমরা সেই শিক্ষাব্যবস্থা প্রবর্তন করব। আমরা এমন একটা নীতিমালা করব শত বছরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করব। জুলাইয়ের পর থেকে সমগ্র বাংলাদেশে মিড ডে মিল চালু করা হবে। আমরা আনন্দময় শিক্ষা ব্যবস্থা চালু করতে চাচ্ছি। শিক্ষা মানে জিপিএ- ৫ আর সারাদিন বই পড়া নয়। মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন তোমাদের শিক্ষা ব্যবস্থা হতে হবে আনন্দময়। আমরা তোমাদের জন্য খেলাধুলাও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। সোনারগাঁয়ে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের কাজ চলছে। আগামীতে শিক্ষার বাজেট জিডিপিতে ৫ শতাংশতে উন্নীত তে করা হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিদ্যালয়ের সাবেক সভাপতি ও -এর ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার, সিআইপি-এর অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় নির্মিত এ ভবনটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
