বিজয় বার্তা ২৪ ডট কম
করোনা ভাইরাসের প্রতিরোধক ভ্যাকসিন গ্রহন করলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান।
মঙ্গলবার দুপুরে শহরের খানপুর ৩’শ শয্যা হাসপাতালে এই করোনা ভাইরাসের প্রতিরোধক ভ্যাকসিন গ্রহন করেন তিনি।
এসময় অয়ন ওসমান ভ্যাকসিন নিয়ে তার প্রতিক্রিয়ায় জানান, এই মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে প্রথম ধাপে ভ্যাকসিন গ্রহন করতে পারায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিানকে ধন্যবাদ জানাই। ভ্যাকসিন গ্রহন করে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি আমার। ২য় ধাপের ভ্যাকসিনও আমি সময় মত গ্রহন করবো। এমসয় সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান তিনি।

