বিজয় বার্তা ২৪ ডট কম
শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির নেতা আলহাজ্ব কাউছার আহম্মেদ পলাশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহষ্পতিবার বিকেলে গনামাধ্যমে পলাশ নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে পলাশ জানান, গত ১৪ জুন নমুনা পরীক্ষা করা হয়েছে। পরে ১৬ জুন সেই নমুনা রিপোর্ট পজেটিভ আসে। শরীরে মাঝে মাঝে জ্বর জ্বর অনুভব হচ্ছে। ডাক্তারের পরামর্শে ঔষধ সেবন করছি। ঔষধ সেবনে এখন অনেকটা সুস্থ্য হচ্ছি। বর্তমানে আমি বাড়িতে আইসোলেশনে আছি। এসময় তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স’র সভাপতি কাউছার আহম্মেদ পলাশ করোনার শুরু থেকে শ্রমিক ও দুঃস্থ মানুষের সেবায় খাদ্য সহায়তায় কাজ করছেন। প্রায় ১২ হাজার পরিবারকে এই সময় অবধি খাদ্য সহায়তা দিয়েছেন তিনি।
এদিকে পলাশ অসুস্থ্যতার খবর শুনে তার নেতাকর্মীরা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে তার সুস্থ্যতা কামনা করে দোয়া প্রার্থনা করছেন।

