বিজয় বার্তা ২৪ ডট কম
নানা অজুহাতে নারায়ণগঞ্জে লকডাউন অমান্য করে ঘুরে বেড়াচ্ছে অসচেতন মানুষ। কোনভাবেই তাদের ঘরে রাখা যাচ্ছে না। যার কারনে করোনায় ভয়াবহ রুপ নিচ্ছে এই জেলা। প্রতিদিনই বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত চব্বিশ ঘন্টায় নতুন করে ৩ জন করোনায় মারা গেছেন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ জন। এই পর্যন্ত মোট মৃত ৩৩ ও মোট আক্রান্ত হয়েছেন ৪১১ জন। এই পর্যন্ত জেলায় মোট ১২০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে গতকাল রোববার জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে মোট মৃতের সংখ্যা ছিল ৩০ ও আক্রান্তের সংখ্যা ছিল ৪১১ জন।
এই ছাড়া জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত ১৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।তবে গতকয়েকদিনের ভিতর আজ চ্বব্বিশ ঘন্টার হিসাবে মৃত ও আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম।
এছাড়া জেলায় বেশ কয়েকজন চিকিৎসক, ম্যজিস্ট্রেট ও পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।
এদিকে জেলার সরকারী ও গুরুত্বপূর্ন পয়েন্টগুলোতে টানেল বসানো হচ্ছে। অন্য জেলার পেশাজীবী কর্মহীন মানুষেরা পালিয়ে নিজ জেলায় যাওয়ার চেষ্ঠা চালাচ্ছে এবং অনেকে পালিয়ে যেতে সক্ষম হচ্ছ।যার করোনার ভাইরাসে আক্রান্তে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাদের রোধ করতে কাজ করছে আইনশৃঙ্খলাবাহিনী বলে জানায় জেলা প্রশাসন।

