বিজয় বার্তা ২৪ ডট কম
কাউন্সিলর হিসেবে সফলভাবে ৩ বছর দায়িত্ব পালন পূর্তিতে ও এস.বি স্যাটেলাইট ক্যাবল নেটওয়ার্কের উদ্যোগে ১২ হাজার দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও এস.বি স্যাটেলাইট ক্যাবল নেটওয়ার্কের স্বত্ত্বাধিকারী আব্দুল করিম বাবু।
বৃহস্পতিবার বিকেলে শহরের পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় এই কম্বল বিতরণ করা হয়।
এসময় শহরের পাইকপাড়া কবরস্থানে নির্মিত টিনসেট এর উদ্বোধন করা হয়।
কম্বল বিতরণে অংশ নেন তার সহধর্মিনী ফারহানা করিম ও ছেলে রায়হান রিয়েন। আব্দুল করিম বাবুর ব্যক্তিগত অর্থায়নে ১৭ নং ওয়ার্ড বাসীর মধ্যে কম্বল বিতরণ করেন।এসময় আরো উপস্থিত ছিলেন, মুরাদ হোসেন বাদল, খাঁজা মহিউদ্দিন, আসলাম সরদার, সালাউদ্দিন দেওয়ান, জামাল উদ্দিন মৃধা সহ অন্যান্যরা।
কাউন্সিলর আব্দুল করিম বলেন, তার ভোটার এলাকায় দরিদ্র দিনমজুরের সংখ্যা বেশি। এবার শীত দীর্ঘস্থায়ী হওয়াতে গরীব মানুষের কষ্টের সীমা নেই। নিজস্ব অরথায়নে তাদের হাতে কম্বল তুলে দিতে পেরে খানিকটা ভাললাগছে। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি যাতে মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে পারি।

