বিজয় বার্তা ২৪ ডট কম
কমর আলী হাই স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠানে হয়েছে ।
রবিবার ( ২৮ জানুয়ারি ) সকাল দশটায় কমর আলী হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কমর আলী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর নৃপেন্দ্র নাথ ভদ্র’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমর আলী হাই স্কুল এন্ড কলেজের সভাপতি ও সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডঃ শিরিন বেগম আরোও উপস্থিত ছিলেন, কমর আলী হাই স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি সদস্য মোঃ আনোয়ার হোসেন, মোঃ শাহ আলম, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল, নিলুফা ইয়াসমিন প্রমুখ ।
এ সময় এস এস সি পরিক্ষার্থীদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

