বিজয় বার্তা ২৪ ডট কম
৩০ সেপ্টেম্বর কবি মুহম্মদ নূরুল হুদার ৭২ তম জন্মদিন । বৃহস্পতিবার বিকেল ৫ টায় ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে ‘পূর্বপশ্চিম’ এর আয়োজনে জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদার ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে। বরণ্যকবি মুহম্মদ নূরুল হুদার ৭২ তমজন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর পক্ষ থেকে কবির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শুভেচ্ছা জানায় লেখকবৃন্দ।
বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ সংগঠনের পক্ষ থেকে আহবায়ক আনিসুল হক হীরা ও যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম আরজু লিখিত বিবৃতীতে, জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদার ৭২তম জন্ম উৎসবে কবির দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন। এছাড়াও বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সকল লেখকদের পক্ষ থেকে বাংলা একাডেমীর মহা-পরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদার পরিবার -পরিজনদের সুস্বাস্থ্যসহ উত্তোরত্তর সফলতা কমনা করেন।
উল্লেখ্য, মুহম্মদ নূরুল হুদা সত্তর দশকের একজন বাংলাদেশী প্রথিতযশা কবি। তিনি জাতিসত্তার কবি হিসেবেও পরিচিত। একই সঙ্গে তিনি একজন ঔপন্যাসিক ও সাহিত্য-সমালোচক। তার জন্ম ১৯৪৯ খ্রিষ্টাব্দে কক্সবাজার জেলায়। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। ১৯৮৮ সালে বাংলা কবিতায় উল্লেখযোগ্য অবাদনের জন্য তাকে বাংলা একাডেমী পুরস্কার এবং ২০১৫ সালে একুশে পদক প্রদান করা হয়। কবি মুহম্মদ নূরুল হুদা ঘোষিত হয়েছেন ‘গীতাঞ্জলি সম্মাননা পদক ২০১৯’ এর তালিকায়। এছাড়াও তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। ১২ জুলাই ২০২১ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে যোগদানের দিন থেকে তিন বছরের জন্য কবি মুহম্মদ নুরুল হুদাকে বাংলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত করা হয়।

