BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
সেপ্টেম্বর ১৭, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

কনটেন্ট ক্রিয়েটর রাহীর নারায়ণগঞ্জে বাসায় মালামাল লুটের অভিযোগ

BIjoyBarta24 by BIjoyBarta24
সেপ্টেম্বর ১৬, ২০২৬
in আমাদের নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ থানা
0
কনটেন্ট ক্রিয়েটর রাহীর নারায়ণগঞ্জে বাসায় মালামাল লুটের অভিযোগ
96
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় ভাড়া বাসায় ঢুকে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর প্রায় ১০ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সাইদুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ করেছেন রাহী। তার দাবি, ৫ থেকে ৬ জন লোক নিয়ে এসে ওই ব্যক্তি বাসার এসি, ফ্রিজ, খাট, রান্নাঘরের চুলা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাহী তার ভাড়া বাসায় এসে এমন দৃশ্য দেখতে পান। পরে সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন তিনি।

ঘটনাটি ঘটেছে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকার ‘সাহানারা মঞ্জিল’ নামের একটি ভাড়া বাসায়। প্রায় দুই মাস আগে ওই বাসাটি ভাড়া নেন রাহী। তার সঙ্গে তার স্ত্রীও সেখানে থাকতেন। তবে প্রায় ২০ দিন আগে অসুস্থ হয়ে রাহী গ্রামের বাড়িতে চলে যান। এরপর থেকে বাসাটি কার্যত ফাঁকা ছিল বলে জানা গেছে।

রাহী বলেন, ‘সাইদুল নামে একজন স্থানীয় ব্যক্তি কয়েকজন লোক নিয়ে এসে আমার বাসার সব মালামাল নিয়ে গেছেন। এর মধ্যে এসি, ফ্রিজ, খাট, রান্নাঘরের চুলা, স্বর্ণের গয়না ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়া হয়েছে।’

তার অভিযোগ, মালামাল নিয়ে যাওয়ার আগে সাইদুল তাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছিলেন। রাহী বলেন, ‘সাইদুল আমাকে বলেছিলেন, কিছু লোকজন এসে আমাকে খোঁজাখুঁজি করছে। তিনি দ্রুত তার সঙ্গে দেখা করতে বলেন।’

রাহী আরও বলেন, ‘আমি প্রায় ২০ দিন আগে অসুস্থ হয়ে গ্রামের বাড়িতে চলে যাই। এর আগে প্রায় দুই মাস আগে এখানে বাসা ভাড়া নিয়েছিলাম। দুই মাসের ভাড়াও সময়মতো পরিশোধ করেছি। আমি স্ত্রীকে নিয়ে এখানে উঠেছিলাম। আমার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। আমি গ্রামের বাড়িতে যাওয়ার পর তিনিও আর এখানে থাকেননি।’

রাহীর ভাষ্য অনুযায়ী, সাইদুল নামে ঐ ব্যক্তিকে তিনি চেনেন না। শুধু একদিন তার সাথে কথা হয়েছিল। তিনি বাসায় না থাকার সুযোগে ওই ব্যক্তি লোকজন নিয়ে এসে মালামাল সরিয়ে নিয়ে যান। তবে কী কারণে সাইদুল তার বাসার মালামাল নিয়ে গেছেন, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

বাড়িটির কেয়ারটেকার মোহাম্মদ আপেল বলেন, ‘সাইদুল নামে এক ব্যক্তি ৫-৬ জন লোক নিয়ে এসে আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি ও ভয় ভীতি দেখিয়ে ওই রুমের সব মালামাল নিয়ে যায়। আমি বাড়ির মালিককে সব জানিয়েছিলাম।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বাসা থেকে কী কী মালামাল নেওয়া হয়েছে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা যাচাই করা হচ্ছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দ্রুতই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অভিযুক্ত সাইদুলের সঙ্গে রাহীর পূর্ব কোনো বিরোধ ছিল কি না, সেটিও তদন্তের বিষয়।’

 

পরে

সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

আগে

স্থানীয় সরকার নির্বাচন-২০২৬ উপলক্ষে দুই দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের শুভ উদ্বোধন

আগে
স্থানীয় সরকার নির্বাচন-২০২৬ উপলক্ষে দুই দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের শুভ উদ্বোধন

স্থানীয় সরকার নির্বাচন-২০২৬ উপলক্ষে দুই দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের শুভ উদ্বোধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.