বিজয় বার্তা ২৪ ডট কম
এবিসি ইন্টারন্যাশনাল স্কুল থেকে বিট্রিশ কাউন্সিলের অধিনে “ও লেভেল” এ সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ন হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১,আব্দুল করিম বাবুর ছোট মেয়ে সুমাইয়া করিম রায়া। বৃহষ্পতিবার দুপুরে এবিসি ইন্টারন্যাশনাল স্কুল থেকে তার পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়। সর্বোচ্চ “এ স্টার” নাম্বার পেয়েছেন রায়া।
সুমাইয়া করিম রায়া বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন । আমার বাবার সম্মান ও নারায়ণগঞ্জের সম্মান সব সময় আমি যাতে উজ্জল করতে পারি।
আব্দুল করিম বাবু বলেন, আমি সব সময় মানুষের সেবায় কাজ করি। তাদের দোয়াই আমার মেয়ের এই সাফল্য। আপনারা আমার মেয়ে এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।

