বিজয় বার্তা ২৪ ডট কম
১২ নং ওয়ার্ড বাসীর ফুলেল ভালবাসায় সিক্ত হয়েছেন তিনবারের নির্বাচিত সফল কাউন্সিলর শওকত হাশেম শকু।
নাসিক নির্বাচনে শকু বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় রবিবার বিকেলে ১২ নং ওয়ার্ডের সাধারণ জনগন তাকে বিশাল সংবর্ধনা দিয়েছেন।
এসময় তার কর্মী সমর্থকদের নিয়ে ১২ নং ওয়ার্ডের এলাকায় ঘুরে জনগনের শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়ী করার জন্য সকলের কাছে কৃতজ্ঞা প্রকাশ করেছেন।
জনগনের ভালবাসায় সিক্ত হয়ে তিনি আরো বলেন, মহান আল্লাহ তালার অশেষ রহমত ও আপনাদের দোয়া,সমর্থন ও ভোটে দিয়ে তয় বারের মত কাউন্সিলর নির্বাচিত আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। এজন্য আমি আল্লাহ তালার দরবারে শুকরিয়া ও আপনাদের প্রতি কৃতজ্ঞা জানাই। দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমার প্রতি আপনাদের আস্থা ও অভূতপূর্ন সমর্থন আমাকে সিটি করপোরেশন নির্বাচনে ১২ নং ওয়ার্ডের সবোচ্চ ভোট দিয়ে এবং সর্বাধিক ভোটের ব্যবধানে নির্বাচিত করে আমাকে ও আমার পরিবারকে ঋনের বন্ধনে আবদ্ধ করেছেন। আমি আমার ১২ নং ওয়ার্ডের সকল জনগনকে সাথে নিয়ে ওয়ার্ডের উন্নয়নে কাজ করতে চাই। আমি আপনাদের কাছে অঙ্গিকার করছি আমার ওয়ার্ডের উন্নয়ন অব্যাহত রেখে এবারও অনেক বেশী সেবা করার চেষ্টা করবো,ইনশাআল্লাহ।সেবার মান উন্নয়নে আপনাদের সহায়তা ও পরামর্শ একান্ত কামনা করছি।
