বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন এ.এস পি (সহকারী পুলিশ সুপার) পদে পদোন্নতি লাভ করেছেন।
সূত্রে জানা যায়, গত ৬ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট মন্ত্রনালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধি শাখার সিনিয়র সহকারী সচীব ফারহানা জেসমীন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন কে সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রদান করা হয়। ২০১৮ইং সালের ৮ জানুয়ারী কামাল উদ্দিন প্রধান মন্ত্রীর কাছ থেকে পুলিশ বাহিনীর সর্বোচ্চ পুরস্কার প্রেসিডেন্ট পুলিশ মেডেল সেবা-) পদক লাভ করেছেন। এছাড়া তিনি যোগদানের পর থেকেই জেলা পুলিশ সুপারের আয়োজিত মাসিক কল্যান ও অপরাধ সভা থেকে প্রত্যেক বারই সে পুরস্কার পেয়ে আসছেন।
