বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা-৮ আসনে সম্ভাব্য এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় অভিযুক্ত ফয়সালের সহযোগী কবীরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-১১।
তার বর্তমান ঠিকানা মোহাম্মদপুর আদাবর এলাকা মৃত মোজাফফ এর ছেলে।তার গ্রামের বাড়ি পটুয়াখালি।
সোমবার ভোর আনুমানিক ৫টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় তাকে গ্রেফতার করা হয়। দিবাগত রাতে (১৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর মিডিয়া কর্মকর্তা উপ-পরিদর্শক উজ্জ্বল। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব হেডকোয়ার্টার ও র্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে ফতুল্লার পাগলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের কাজ চলছে।
র্যাব জানায়, তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
শরীফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অভ্যুত্থান-অনুপ্রাণিত সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকার ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন বলে হাদি ঘোষণা দিয়েছিলেন এবং এ লক্ষ্যে তিনি নিয়মিত গণসংযোগ করছিলেন।
গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।
হাদির ওপর হামলাকারী দুই আততায়ীর একজন সন্দেহভাজন ফয়সাল করিম তার সঙ্গেই কিছুদিন ধরে নির্বাচনী প্রচার কাজে যুক্ত ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। পুলিশের পক্ষ থেকেও তাকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে চিহ্নিত করে নাগরিকদের কাছে তথ্য চাওয়া হয়েছে। এই ফয়সাল করিম নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকার মোহাম্মদপুর এলাকার নেতা ছিলেন।
