বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, এদেশের মানুষকে ভালবাসার অপরাধে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। তিনি মরে তার কোন ক্ষতি হয় নাই। আল্লাহ তাকে জান্নাত বাসী করেছেন। কিন্তু ক্ষতি হয়েছে আমাদের বাঙ্গালীদের।তিনি বেঁচে থাকলে এদেশ জাপান ইউরোপের চেয়ে বেশী উন্নত থাকত। আমরা তাকে হত্যা করেছি। এদেশে এখনো মোস্তাকরা ঘুরে বেড়ায়। তাদের এদেশ থেকে বিতারিত করতে হবে।
হ্যাপী সামাজিক সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকেল চাষাঢ়া রাইেফল ক্লাব প্রাঙ্গণে জাতীর জনক বঙ্গবন্ধু স্মরণে চিত্রকর্ম প্রদর্শনী ও প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রথান অতিধির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,বঙ্গন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিনত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি এদেশের প্রতিটি মানুষের ভিতর তার পরিবারকে খুজে পান। আজ সারা দেশে জঙ্গীরা হামলা চালাচ্ছে।কিন্তু তারা সফল হতে পারছে না। যদি এ সরকার ক্ষমতায় না থাকতো এদেশ আফগানিস্থানে পরিনত হতো। তাই আপনাদের উপর বিচারের ভার ছেড়ে দিলাম আপনারা কোন সরকার চান হাসিনা সরকার নাকি জঙ্গীনেত্রী খালেদা সরকার।
ভাস্কর্য শিল্পী মৃনাল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান, প্রধান আলোচক হিসেবে ছিলেন, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু,শহর সেচ্ছাসেবকলীগে সাধারণ সম্পাদক জুয়েল হোসেন প্রমূখ।
বক্তব্যে শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শামীম ওসমান। পরে সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
