বিজয় বার্তা ২৪ ডট কম
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, প্রধানমন্ত্রী ১৯৯৬ সালে ভারতের সাথে গঙ্গা প্রবাহ চুক্তি করেন। এবার উন্মোচিত হচ্ছে নৌ-পথে দেশের বাইরে ভ্রমনের এক অন্য দিগন্ত। ২০১৯ আমাদের এই সাফল্যের বাতিঘর হয়ে থাকবে। এ ক্রুস শীপ এ অঞ্চলে যোগাযোগের এক নতুন মাইলফলক হয়ে থাকবে। এই যোগাযোগ আঞ্চলিক ও সৌহার্দ্যের এক নতুন মাত্রা।
তিনি আরো বলেন, দেশি বিদেশি পর্যটকরা এর মাধ্যমে দেশের সুন্দরবন সহ নানা পর্যটন স্পট দেখতে পারবে যাত্রাপথে। মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের দেশের মানুষদের আশ্রয় দিয়েছিল ও আমাদের মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা করেছিল। তাদের সাথে আমাদের সম্পর্কও অনেক গভীর। একই সময়ে ভারতের ক্রুজ শিপ মেসার্স আরভি বেঙ্গল গঙ্গা কলকাতা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে।
শুক্রবার বিকেলে মেরি এন্ডারসনে আনুষ্ঠানিকভাবে ওই জাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এসব কথা বলেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
প্রথমবারের মতো নারায়ণগঞ্জ-কলকাতা নৌ সার্ভিস চালু হয়েছে। রাত ৯টায় সার্ভিসটির প্রথম যাত্রা অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ক্রুজ শিপ এমভি মধুমতি নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় অবস্থিত মেরিএন্ডারসনের ভিআইপি ঘাট থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে ৬১ জন পর্যটক সহ ১৩৭ জনের প্রথম বহর নিয়ে বাংলাদেশ থেকে কলকাতা যাচ্ছে এ জাহাজটি। ৩১ মার্চ দুপুরে কলকাতা পৌছানোর আগে জাহাজটি চলবে বুড়িগঙ্গা হয়ে বরিশাল, বাগেরহাটের মোংলা, সুন্দরবন, খুলনার আন্টিহারা দিয়ে ভারতের হলদিয়ায় ঢুকবে। আর এ পুরো সময়টাতে পর্যটকেরা দেখতে পারবেন গ্রাম বাংলার অপরূপ দৃশ্য।
প্রথমবারের মত জাহাজে করে নারায়ণগঞ্জ থেকে কলকাতা নৌ রুটে ভ্রমন করতে পেরে তারা আনন্দ উপভোগ করছে এবং এটি যেন সব সময় চালু থাকে এ জন্য আহবান জানান জাহাজের প্রথমবারের যাত্রীরা ।

