বিজয় বার্তা ২৪ ডট কম
উপজেলা ভূমি অফিসকে আধুনিকায়ন ও দুর্ণীতি মুক্ত করার পর এবার ইউনিয়ন পর্যায়ের তহশিল অফিসগুলোকেও রাহুমুক্ত করতে মাঠে নেমেছেন বন্দর উপজেলা সহকারি কমিশণার(ভূমি) হোসনে আরা বীণা। এর ধারাবাহিকতায় ইতোমধ্যে তিনি মদনগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শণে গিয়ে ওই অফিসের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। পরে অফিসের আসবাবপত্র হত শুরু করে গোটা টিনসেড ভবনটিরও তিনি আধুনিকায়নের পরামর্শ প্রদান করেন। পরিশেষে নিরীহ ভূমি মালিকরা যেন তাদের জমি-জমা নিয়ে কোন বিপাকে না পড়েন,তারা যেন সঠিক সেবা পান এবং ভূমিদস্যূ ও দালালদের দৌরাতœ রোধে কার্যকরি পদক্ষেপ গ্রহণের নির্দশ দেন। তার নির্দেশ মোতাবেক মদনগঞ্জ ভূমি অফিসের তহশীলদার ভূমি অফিসের পরিবেশ দ্রুত পরিবর্তণের উদ্যোগ নেন। পরে সরেজমিনে পরিদর্শণে গিয়ে সহকারি কমিশণার(ভূমি) হোসনে আরা বীণা তহশীলদারের তৎপরতায় সন্তষ্টি প্রকাশ করেন। এ ব্যাপারে হোসনে আরা বীণার সঙ্গে আলাপকালে তিনি জানান,আধুনিক ভূমি ব্যবস্থাপনার পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে ঢাকা বিভাগীয় কমিশণার ও ডিসি স্যারের নির্দেশণায় এডিসি রেভিন্যু ও ইউএনও স্যারের সার্বিক তত্ত্ববধানে বন্দর উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসগুলো বদলে দেয়ার কাজ শুরু করেছি। বুধবার বন্দর.মদনগঞ্জ ও কুঁড়িপাড়া এই ৩টি ভূমি অফিস পরিদর্শণ করেছি। তবে বন্দর ইউনিয়ন ভূমি অফিসের জন্য নদীর পাড়ে একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। আশা করি সবক’টি ভূমি অফিস আধুনিকতায় ভরপুর হবে।
