বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির সিনিয়র সদস্য এম. এ হাসানের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ নভেম্বর ) বাদ জোহর জেলা আইনজীবী সহকারী সমিতির উদ্যোগে সহকারী সমিতির ভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি বখতিয়ার উদ্দিন আহমেদ, আল আমিন হুসাইন, সহ সাধারণ সম্পাদক মোঃ জামান মিয়া, মোঃ সারোয়ার ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ সাইফুল্লাহ, প্রচার সম্পাদক মোঃ রিপন মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মেহেদী হাসান রনি,কার্য নির্বাহী সদস্য মোঃ আল আমিন, মোঃ আরিফ হোসেন, মোঃ ইব্রাহীম খলিল , মোঃ রফিকুল ইসলাম প্রমুখ ।
এ সময় মরহুম এম. এ হাসানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা শহিদুল ইসলাম মামুন ।

