বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু ও তার স্ত্রী সায়মা আফরোজ ইভার বিরুদ্ধে ফেসবুক আইডি ও ওয়েব সাইড খুলে মানহানিকর নানা ধরনের অপপ্রচালানোর অভিযোগ করে ৩৬ ব্যক্তির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় ১১ ব্যক্তির নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ ব্যক্তিকে আসামি করা হয়েছে। এছাড়াও ২১টি ফেসবুক আইডির নাম উল্লেখ করা হয়। স্থানীয় মৃত বিল্লাল হোসেনের ছেলে হারুন অর রশিদ নামে এক ব্যক্তি বাদী হয়ে বৃহম্পতিবার রাতে মামলাটি করেন। এজাহারের বিবরণিতে তিনি নিজেকে এমপি নজরুল ইসলাম বাবু’র ভাগ্নে বলে উল্লেখ্য করেছেন। এ ঘটনায় স্থানীয় কালাপাহাড়িয়া এলাকার রোকনউদ্দিনের ছেলে এমদাদুল হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহম্পতিবার রাতে নারায়ণগঞ্জের বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রেস্টুরেন্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চুর মেয়ের জামাতা বলে জানা গেছে। রাতেই তাকে আদালতে পাঠানো হয়েছে। এজাহারের বিবরণ থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন ফেসবুক আইডি থেকে নারায়ণগঞ্জ-২, আসানের এমপি নজরুল ইসলাম বাবু ও তার স্ত্রী সায়মা আফরোজ ইভার সম্মানহানি করে বিভিন্ন ধরনের অপপ্রচালিয়ে আসছিল। ৪ ডিসেম্বর সকালে বাদী তার নিজের ব্যবহারের মোবাইলের ফেসবুক আইডিতে দেখতে পান (এমডি এমদাদুল হক) নামে একটি ফেসবুক আইডি থেকে এমপি নজরুল ইসলাম বাবু ও তার স্ত্রীর বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচার করেছেন। এছাড়াও আরও ২১ টি ফেসবুক আইডির কথা তিনি মামলায় উল্লেখ করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেন বলেন, নারায়ণগঞ্জের বন্দর থেকে এজাহারনামী এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহারনামী আসামিদের দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

