বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন তোলারাম কলেজ কে আমরা হৃদয়ে ধারণ করি।আমাদের প্রত্যেকের জীবনের স্মৃতি জড়িয়ে আছে তোলারাম কলেজ কে ঘিরে। এ কলেজের ৯০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান জাঁকজমক পূর্ন হবে একজন প্রাক্তন ছাত্র হিসেবে এটাই প্রত্যাশা করি।তিনি সোমবার বিকেলে তোলারাম কলেজ মিলনায়তনে প্রাক্তন ছাত্রদের পূর্নমিলনী উৎসবে অংশ গ্রহণ করার জন্য রেজিষ্ট্রেশন করতে এসে এ কথা বলেন। নারায়নগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান ও পূর্ণমিলনী উৎসব কমিটির আহবায়ক মাসুকুল ইসলাম রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু,নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, তোলারাম কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, সাবেক পিপি অ্যাডভোকেট নবী হোসেন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন প্রমুখ।সভায় জানানো হয় আগামী ২৮ নভেম্বর শনিবার ওসমানী পৌর স্টেডিয়ামে পূনমিলনী উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশ গ্রহণ কারী প্রাক্তন ছাত্র ছাত্রীদের অনলাইন অথবা কলেজে উপস্থিত হয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।

