বিজয় বার্তা ২৪ ডট কম
অবিভক্ত বাংলার এমএলএ ও মাসিক “সবুজ বাংলা” পত্রিকার সম্পাদক মরহুম খান সাহেব এম. ওসমান আলীর স্ত্রী ঢাকা জেলার মুসলিম লীগের প্রথম মহিলা সভানেত্রী মরহুমা আমিরুন নেছা বেগম এর ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে রবিবার বাদ জোহর নারায়ণগঞ্জ চাষাঢ়াস্থ “বাইতুল আমান” ভবনে কোরআন খানী, দোয়া-দুরুদ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুনগ্রাহীরা উপস্থিত থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন মরহুমার ছেলে আল-মামুন সারোয়ার ননি,পল্লু সারোয়ার প্রমুখ। শারীরিক অসুস্থ্যতার কারণে শফিউদ্দিন সারোয়ার বাবু উপস্থিত থাকতে পারেননি। এদিকে বিকেলে বাইতুল আমান থেকে গরীব-দু:খিদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। তাছাড়া মরহুমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুঃখীদের মধ্যে বস্ত্র বিতরণ এবং জয়পুরহাট (বগুড়া) সাইয়েদীনা মোহাম্মাদুর রাসূল্লাহ্ (সাঃ) দীনে মারকাদ এতিমখানায় এবং নূরে-মাদিনা আজমেরী এতিমখানা মিরপুর ঢাকায়. কোরআন শরীফ খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, মরহুমা আমিরুন নেছা বেগম
নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের দাদী।
