বিজয় বার্তা ২৪ ডট কম
এবার হকার্সদের উপর চটেছেন পুলিশ । কারন শহরের রাস্তা পাশে অবৈধভাবে দখলকৃত ফুটপাথে হকার্সদের কারনে ইতিমধ্যে ক্লোজড হয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ ।
মঙ্গলবার ( ২৬ ডিসেম্বর ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের হর্কাস উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় । শহরের কোথাও হর্কাস বসতে দিচ্ছে না সদর মডেল থানা পুলিশ । ইতিমধ্যে শহরের প্রধান প্রধান সড়ক চাষাড়া হতে শুরু করে কালিবাজার, দুই নং রেল গেইট, ডিআইটি সকল জায়গায় রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় ।
এ সময় সদর মডেল থানার এসআই জয়নাল আবেদীন জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক আমরা শহরে অবৈধভাবে দখলকৃত ফুটপাথের হর্কাসদের উচ্ছেদ অভিযান পরিচালনা করছি । মূলত জন সাধারণের চলাচলের সুবিধার্থে এই পরিচালনা করা হচ্ছে । আমাদের এই অভিযান পরিবর্তী নির্দেশ আসা না পর্যন্ত অব্যাহত থাকবে ।
