বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ এর সকল স্কুলের ৯৯ সালের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠনটির ঈদপূর্ণমিলনী উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুকবার সকালে এন-৯৯ ব্যাচের সকল শিক্ষার্থীদের নিয়ে এই প্রীতি ক্রিকেট ম্যাচ আয়েজন করেন তারা।
নারায়ণগঞ্জের ৯৯ সালের সকল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি সুন্দর ও সূস্থ্য সমাজ গড়ার প্রত্যয়ে ডক্টর, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, সাংবাদিক, ল’ইয়ার, শিল্পী, ব্যবসায়ী ও নানা পেশাজীবি ব্যক্তিদের নিয়ে যাত্রা শুরু হয় এন ৯৯ নামক অরাজনৈতিক সংগঠনটির।
সকালে ঝমকালো আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে দুপুরে একসাথে শিক্ষার্থীরা খাবার শেষ করেন। বন্দর উপজেলা পরিষদের পুকুরে সব বন্ধুরা মিলে গোসল করেন। সারাদিন ব্যপী চলে তাদের এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান আর পুরানো বন্ধুদের সাথে একত্রিত হয়ে চলে গান ও আড্ডা।

