বিজয় বার্তা ২৪ ডট কম
‘একতাই শক্তি বিভাজনে পতন’ এই শ্লোগানে নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এন-৯৯ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় শহরের নারায়ণগঞ্জ হাই স্কুল প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় দেশবাসীর জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয় এবং পরবর্তীতে সমাজ সেবায় কি ধরনের কাজ করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয়। ৯৯ ব্যাচে অংশগ্রহন করতে ইচ্ছুক সকলকে ফরম পূরন করার অনুরোধ জানানো হয়েছে।
ইফতার মাহফিলে এন- ৯৯ ব্যাচের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

