বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট আমেনা আক্তার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত করা হয়েছে।
সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আইনজীবীদের আয়োজনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত করা হয়।
এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উক্ত সমিতির সেক্রেটারী এড. মোহাসিন মিয়া, বারের সাবেক সভাপতি এড. আব্দুর রশীদ ভূঁইয়া, এড. বারী ভূঁইয়া, এড. জাকীর হোসেন, এড. রউফ মোল্লা, এড. মোঃ মনিরুজ্জামান কাজল সহ অন্যান্যরা।
আমেনা আক্তারের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
