বিজয় বার্তা ২৪ ডট কম
এডিস মশা নিধন ও ডেঙ্গু জ্বর প্রতিরোধে অয়ন ওসমানের সহযোগীতায় সরকারি তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নেমেছে।
সোমবার দুপুরে তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয়ের ভিতরের বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্ন করেন ও মশার ঔষধ ছিটান তারা।
এসময় তারা জানান, এডিস মশা নিধন ও ডেঙ্গু জ্বর প্রতিরোধে সরকারি তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্রছাত্রী সংসদ ও ছাত্রলীগ, বিএনসিসি ও রোবার স্কাউট আমরা ঐক্যবদ্ধ। ইত্যমধ্যেই আমরা কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের আশপাশ পরিস্কার করে মশার ঔষধ ছিটিয়েছি।
এদিকে কলেজের আশাপাশে জমে থাকা পানি ও ময়লা পরিস্কার করে সকলের সাথে ঔষধ ছিটান সরকারী তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ।

