বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই। মানুষের সকল অধিকার খর্ব করা হয়েছে। মানুষ এখন আর ভোট দিতে পারে না। এখন সরকারের পক্ষ হয়ে ব্যালটে সিল মারে পুলিশে। ২২ ডিসেম্বর নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট মানুষ দিতে পারবে কি না সন্দেহ দেখা দিয়েছে। ১৬ ডিসেম্বর শুক্রবার বিকালে নাসিক নির্বাচনে নিজদলীয় প্রার্থী এড. সাখাওয়াত হোসেন খানের পক্ষে প্রচারনা চালাতে গিয়ে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের ডাচ বাংলা ব্যাংকের সামনে পথ সভায় তিনি ওই কথা বলেন।
কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,আমরা দেখেছি গাইবান্ধায় সাওতাঁল পল্লীতেও পুলিশ আগুন দিয়ে নিরীহ মানুষের ঘর পুড়িয়ে দিয়েছে। এ সরকার দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে।
তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা বাহিনী মোতায়নের দাবী জানিয়ে বলেন,মানুষ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তবে, ধানের শীষের জয় কেউ ঠেকাতে পারবে না। আমরা আশা করি এই বিজয়ের মাসেই জনতার বিজয় ঘটবে।
বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুকের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাবেক এমপি গিয়াস উদ্দিন ,শাম্মি আক্তার বিএনপির কেন্দ্রীয় নেতা এড. সানাউল্লাহ্ মিয়া,এড. আব্দুস সামাদ আজাদসহ বিএনপির নেতৃবৃন্দ। পথসভাশেষে রুহুল কবির রিজভী বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে বিভিন্ন ওয়ার্ডে গনসংযোগ করেন।
অপরদিকে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপির মেয়র প্রার্থী এ্যাড. সাখাওয়াত হোসেন খান বন্দর থানার ২১, ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডে প্রচারনা চালান। এ ছাড়াও কেন্দ্রীয় নেতা আবুল হোসেন, সাদেক খান,আলী নেওয়াজ খান খৈয়াম,বাবুল আহম্মেদ ,শামা ওবায়েদ, আবুল কালাম আজাদ, শামসুজ্জামান দুদু, লায়ন হারুন অর রশিদ,মীর মোহাম্মদ নাসির উদ্দিন ,আনিছুর রহমান তালুকদার খোকন,কামরুজ্জামান রতন, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, নজরুল ইসলাম মঞ্জু ,শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, রুহুল কুদুস তালুকদার দুলু ,নুর মোহাম্মদ মন্ডল,আ.ক.ন কুদ্দুসুর রহমান ও নির্বাহী কমিটির সদস্য আব্দুল হাই, এড. ফজলুর রহমান,আ.ক.ম মুজাম্মেল হক,আব্দুল আউয়াল মিন্টু ও মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, আমিরুল ইসলাম আলিম,আবু সুফিয়ান, বদরুজ্জামান খান খসরু, মোস্তাক মিয়া, আমিরুজ্জামান খান শিমুল,জামাল শরীফ হিরু,মাশুকুর রহমান মাসুক,আবুল হোসেন খান, শরীফুল আলম ,মোস্তাফিজুর রহমান বাবুল, মনিরুল হক চৌধুরী ও যুগ্ম মহাসচিব হারুন অর রশিদের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা গনসংযোগে অংশ নেন এবং কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের নেতৃত্বে মহিলা দলের গনসংযোগ ও বিজয় র্যালি করেন।
