বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাংসদ একেএম শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি বলেছেন, আল্লাহ তোমাদের যে মেধা দিয়েছে তা ধ্বংস হতে দিওনা । তোমাদের মেধা ও শ্রম দিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করে তোল । একদিন এই তোমরাই এদেশের নেতৃত্ব দিবে । আর তোমাদের উপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ । হাল ছাড়বে না । তোমরা কষ্ট করে নিজেদের প্রতিষ্ঠ হতে হবে । তাই গর্জে উঠো আরেক বার জয় বাংলা বলে আগে বারো । রবিবার ( ২৯ অক্টোবর ) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন আয়োজনে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন । লিপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের উন্নয়নে কাজ করছে । আর বিরোধী শক্তিরা এই উন্নয়ন কে বাধাগ্রস্ত করতে বিভিন্ন ভূল ব্যাখ্যা দিচ্ছে । কারন শয়তান কিন্তু একা না তার দলের নেতা হলো ইবলিশ । তারা সদস্য অনেক তারা তোমাদের কে ভূল পথে নেওয়ার জন্য চেষ্টা করবে । তাই জনগণ কে সচেতন হতে হবে । বর্তমান যে ইন্টারনেটের প্রযুক্তি তাকে কাজে লাগাও । তাকে মিসভিহাপ করো না । ফেইসবুকের মাধ্যমে শুরু ছবি আপলোড করে কয়টা লাইক পেলে তা দেখে এখান থেকে কিছু শিখার চেষ্টা করো । কারন বর্তমান সময়ে তোমরা যারা ফেইসবুক ব্যবহার করো তা দেখে অনেক কিছু শেখার আছে ।
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাজমীন জেবিন বিনতে শেখ’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশ্রাফী, সহকারী অফিসার আব্দুল গনি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুল হক, সহকারী অফিসার আব্দুল খালেক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বেলায়েত হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মিয়া ফিরোজ আহমদ খান, জেলা মহিলা সংস্থার পরিচালক মাহমুদা রহমান ডালিয়া প্রমুখ ।
পরে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন তিনি ।
