বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ – ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, স্বাধীনতা যুদ্ধে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়ে রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করেছে । ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আবারও একটি মহল এদেশ কে ধর্ম দিয়ে বিব্রত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র করছে ।
রবিবার ( ২ সেপ্টেম্বর ) সকাল দশটায় শহরের দুই নং গেইটে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পরমেশ্বর ভগমান শ্রী কৃষ্ণের জম্মাষ্টমী উপলক্ষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে রেলীর শুভ উদ্বোধন করেন সাংসদ শামীম ওসমান ।

শামীম ওসমান বলেন, আজকের এ নারায়ণগঞ্জের মতো পবিত্র মাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামীলীগের সৃষ্টি করেছেন । এ নারায়ণগঞ্জ থেকে ৫২, ৬২, ৬৯ ও ৭১ এর মতো আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন । এ মাটিতে স্বাধীনতা বিরোধী শক্তি গোলাম আযম কে অবাঞ্চিত ঘোষণা করেছিলাম । আমরা মাথা নত করি নাই । আমরা কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান এটা বড় পরিচয় না। আমাদের পরিচয় আমরা সবাই বাঙ্গালী । যারা সাম্প্রদায়িকতার কথা বলে যারা দেশকে বিভক্ত করতে চায় আমি কখনো তাদের কথা শুনতে রাজি না । হিন্দু মুসলমান সবার রক্ত এক । বিভক্ত করতে পারেনি কোন হিন্দু ও মুসলমানের রক্ত । যে বিভক্তি সৃষ্টিকর্তাই করেন নাই সেই বিভক্তি করার ক্ষমতা কোন মানুষের নাই । তিনি আরো বলেন, আমরা পরিস্কার ভাবে বলতে চাই অতীতেও কেউ নারায়ণগঞ্জের সাম্প্রদায়িকতা সম্প্রতি বিনষ্ট করতে পারে নাই । ইনশাআল্লাহ আমরা জীবিত থাকতে কোনদিন পারবে না । আমার বিশ্বাস জাতির পিতার কন্যা শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যতদিন থাকবে এদেশে কুচক্রী ও অসভ্য যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না । আমরা সেইসব অসভ্য ও কুচক্রী মহলের যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করবো ।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে ও জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপিনাথ দাস, হিন্দু কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টিজ পরিতোষ সাহা, জেলা ভগমান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক বাসুদেব চক্রবর্তী, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা, মেট্টো গার্মেন্টসের ব্যবস্থাপক অমল পোদ্দার, নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, মহিলা কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার সাহা, যুগ্ম সম্পাদক কমলেশ সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, কোষাধ্যক্ষ সুশীল দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, মহানগর কমিটির সভাপতি লিটন চন্দ্র পাল, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ মন্ডল, সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, বন্দর কমিটির সভাপতি শংকর কুমার, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রিপন দাস প্রমুখ ।

