বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য হতে যাচ্ছে নারায়ণগঞ্জের রুপগঞ্জ,আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাচন। আর এই নির্বাচনে কোন প্রকার অরাজগতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে মেনে নেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারী করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া ও পুলিশ সুপার হারুন অর রশিদ।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে আয়োজিত আইনশৃঙ্খলা সভায় তারা এই কঠোর হুশিয়ার উচ্চারন করেন।
এসময় রাব্বী মিয়া বলেন, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ। নির্বাচন আচরণ বিধিমালা পরিপূর্ণভাবে মানতে হবে। আচরণ বিধিমালা প্রতিপালন না করলে এ বিষয়ে ছাড় দেয়া হবেনা। এ বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। প্রয়োজনে দূরবর্তী ও পেরিফেরি কেন্দ্রগুলোতে জনস্বার্থে বিজিবি, কোস্টগার্ড নিয়োজিত করা হবে।
হারুন অর রশিদ বলেন, “নির্বাচন অবাধ ও সুষ্ঠ হবে। কোন প্রকার অরাজকতা করতে দেয়া হবেনা। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে যা যা করণীয় তার সবকিছুই করার জন্য প্রস্তুত রয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। কোন অরাজকতা, অবৈধ তদবির, অস্থিরতাকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবেনা।”
এসময় রুপগঞ্জ, সোনারগা এবং আড়াইহাজার উপজেলা পরিষদের নির্বাচনি প্রার্থীসহ জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ ও নির্বাচন সংশ্লিষ্ট সকল আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

