বিজয় বার্তা ২৪ ডট কম
নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, যতদিন বেঁচে থাকবো ততদিন সকল বাঁধা অতিক্রম করে নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করে যাবো। আমার অনেক প্রতিপক্ষ আছে। তারা যদি নারায়ণগঞ্জের উন্নয়নে বাঁধা দেয় তাদের কোন ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নগর ভবনের সম্মেলন কক্ষে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সঙ্গে বাবুরাইল খাল উন্নয়ন প্রকল্পের সামাজিক প্রভাব নিরূপন বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের মানুষকে সাথে নিয়ে আমি তাদের মোকাবেলা করবো। তারা আছে বলেই আমি কাজ করার সাহস পাই। মেয়রের আসনে বসার পর থেকেই এই জেলার উন্নয়নে স্বপ্ন দেখা শুরু করি। তার কিছুটা বাস্তব রুপ দিতে পেরেছি। ভবিষৎ এ আপনাদের সহযোগীতা পেলে আরো উন্নয়নমূলক কর্মকান্ডের বাস্তাবায়ন করতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন, নাসিক ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নবাজমুল আলম সজল, কাউন্সিলর হান্নান সরকার, মতিউর রহমান মতি, ১৫,১৬ ও ১৭ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর আফরোজা আক্তার বিভা, জেলা নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিকী, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি হাজী নুরুউদ্দিন সহ বাবুরাইল এলাকাবাসী , নাগরিক কমিটি, কাউন্সিলর ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
