BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
মে ২, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

উন্নয়নে চাইলেন সাংবাদিকদের সহযোগীতা চাইলেন সেলিম ওসমান

BIjoyBarta24 by BIjoyBarta24
সেপ্টেম্বর ২৬, ২০১৭
in ব্রেকিং নিউজ, সদর থানা
0
উন্নয়নে চাইলেন সাংবাদিকদের সহযোগীতা চাইলেন সেলিম ওসমান
1
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জ উন্নয়ন ও অপরাজনীতি বন্ধে স্থানীয় ও নারায়ণগঞ্জের জাতীয় পত্রিকার সাংবাদিকদের সহযোগীতা চেয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। তিনি বলেছেন, আপনাদের ভালবাসায় আমি ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়েছি। জনগনের দায়িত্ব নিয়েছি কোন রাজনীতি না অপরাজনীতি না শুধুমাত্র উন্নয়নের রাজনীতি হবে নারায়ণগঞ্জে। আপনারা আমাকে দোয়া করবেন নারায়ণগঞ্জের বাকি ৪টি আসনের সংসদ সদস্য এবং মেয়র এক টেবিলে বসলে যে কোন সমস্যার সমাধান করতে পারবো। আল্লাহ যেন আপনাদের দোয়া কবুল করেন। নারায়ণগঞ্জকে এমন উন্নয়নের পথে নিয়ে যাবো প্রাচ্যের ডান্ডি ছাড়াও অন্য কোন নাম নারায়ণগঞ্জের হবে। সবার আগে আমি সহযোগীতা চাই সাংবাদিক ভাইদের। স্থানীয় পত্রিকা জাতীয় পত্রিকার সাংবাদিক ভাইয়েরা আপনারা কারো পক্ষ নিবেন না। আজকে যেখানেই যাই সেখানেই বিভাজন। শুধু আমাদের ব্যবসায়ী সংগঠন গুলোতে কোন বিভাজন নাই। আইনজীবী সমিতির ভবন নির্মানের জন্য টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছি কিন্তু কেউ টাকা আনতে যায়নি। কারণ সেখানেও বিভাজন। নারায়ণগঞ্জের সাংবাদিক ভাইদের উচিত আমার কাছে দাবী করা। যাতে সাংবাদিক ভাইদের বাসস্থানের জন্য একটি জায়গা বন্দোবস্ত করা যাতে তারা পরিবার নিয়ে সেখানে শান্তিতে বসবাস করে সংসার চালাতে পারে। কোন সাংবাদিকদের যেন পেছনে দিয়ে হাত বাড়াতে না হয়। তা না হলে এই সমস্যা দূর হবে না। সাংবাদিকদের শুধু সাংবাদিকতা করলে তাদের সংসার চলবে না। তাদের বিকল্প ব্যবস্থা থাকতে হবে। সাংবাদিক ভাইয়েরা আমার কথায় বেয়াদবী নিবেন না আমাকে মাফ করবেন। দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে আমি এই কথা বললাম। এটা আপনাদের ন্যায্য পাওনা। আপনাদের অধিকার প্রতিষ্ঠা করা আমার নৈতিক দায়িত্ব আপনাদের জন্য বিকল্প ব্যবস্থা করা। আপনারা মানুষকে ভালবাসেন, নারায়ণগঞ্জকে ভালবাসেন। আমরা ভুল ত্রুটি করতে পারি, অপরাধ করতে পারি। কিন্তু কেন আপনাদের প্রেসক্লাবে এতো বিভাজন। এটা আপনাদের জন্য না। আসনে আমি দাওয়াত দিচ্ছি আপনাদের নারায়ণগঞ্জের সকল সাংবাদিকেরা আমরা একসাথে বসি। দরজা বন্ধ করি। যত রাগ আছে সব হারাম করি। রাগ হারাম হয়ে গেলে দেখবেন নারায়ণগঞ্জের উন্নয়ন আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

সোমবার ২৫ সেপ্টেম্বর সকাল ১১টায় শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত বিকেএমইএ এর প্রধান কার্যালয়ে অফিস বেয়ারাস নির্বাচনে চতুর্থবারের মত সভাপতি নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এবং নারায়ণগঞ্জ ক্লাবে চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, যে সকল সাংবাদিক ভাইদের আমার উপর রাগ আছে আমার উপরে আজকের আলোচনা সভায় আমি আপনাদের আহবান জানালেন। আসেন আমরা এক সাথে বসি। দরজা বন্ধ করে যত কথা বলার আমাকে বলবেন।

সম্প্রতি স্থগিত হওয়া বন্দরের পিয়ার সাত্তার লতিফ স্কুলের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পর্কে বলতে গিয়ে সেলিম ওসমান বলেন, হয়তো আগামী ২২ তারিখ আপনাদের সেলিম ওসমানকে কাঠগড়ায় দাড়াঁতে হবে। আমি এমন কোন অন্যায় করি নাই যাতে আমার বিরুদ্ধে মামলা হবে। কিন্তু আমার বিরুদ্ধে মামলা হয়েছে। অনেকেই আমার কাছে ফোন করেছে। আমি কাউকে এমন কিছু বলি নাই যে আপনারা রাস্তাঘাট বন্ধ করে দেন। আমি সবাইকে শান্তি বজায় রাখতে বলেছি। কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু ধৈর্য্যরে একটা সীমা আছে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, রাতের অন্ধকারে কেন পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন করতে গিয়ে ছিলেন। যেই শিক্ষকের বিরুদ্ধে দুটি মামলা বিচারাধীন সেই শিক্ষক বলেন, সেলিম ওসমানকে ভোটার করা হয়নি কারন উনার নামে মামলা আছে। আমি ওই বিদ্যালয়ে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছি। ওই স্কুলের নির্বাচনে ভোটার তালিকায় আমার নাম নাই। যে ব্যক্তি ২৫ হাজার টাকা অনুদান দিয়েছেন তাকে ভোটার বানিয়ে নির্বাচন করতে গিয়েছেন। ফলে এলাকার মানুষ প্রতিবাদ করেছে ওই নির্বাচন স্থগিত হয়ে গেছে।

তিনি উপস্থিত সকলের প্রতি প্রশ্ন রেখে বলেন, আপনারা কখনো শুনেছেন যদি কারো নামে কোন মামলা হয় এবং সে যদি কোন চাকুরিজীবী হয় তাহলে সে ওইখানে কাজ করতে পারে? কোন ছাত্রকে যদি মারধর করে আহত করা হয় তবে তার ৭ বছরের সাজার বিধান রয়েছে।

একজন ঘুষখোরের বিচার করতে গেলে সাখাওয়াত সাহেবের চোখে পানি পড়ে। উনার কাছে আমার প্রশ্ন ঘুষ নিয়ে ছিল কবে? ১৩মে এর পরে নাকি এর আগে। ওইটা ঘুষ না ওইটা হলো প্রতারণা। এরপর ছাত্রকে মারধরের ঘটনায় আরো একটা মামলা হয়েছে। কিন্তু ওই মামলার ফাইল চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে। কেন? আপনাদের জন্য আমি না? আমি কি আপনাদের মানুষ না? এতোদিন আমি আপনাদের ক্ষোভ চাপা দিয়ে রেখে ছিলাম। প্রয়োজনে আমি আমার ভালবাসার মানুষদের কাছে সহযোগীতা চাইতে পারি। আপনারা আমাকে সহযোগীতা করবেন কি না বলেন? এ সময় উপস্থিত সকলে চিৎকার করে সেলিম ওসমানের পাশে থেকে সহযোগীতা করার কথা জানান দেন।

তিনি আরো বলেন, আমি বার বার বলেছি। আমি আবারো বলছি আমি কোন শিক্ষক বা কোন সম্প্রদায়ের মানুষকে শাস্তি দেই নাই। ঘটনার দিন বিক্ষুদ্ধ হাজারো জনতার দারি পরিপ্রেক্ষিতে একজন নাস্তিককে সেদিন শাস্তি দেওয়া হয়ে ছিল। কিন্তু ওই ঘটনার পর সাথে সাথে আমি পুলিশের সহযোগীতায় তাকে সেখান থেকে উদ্ধার করে খানপুর হাসপাতালে পাঠিয়ে ৮জন চিকিৎসক দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেছি। উনার জীবন বাচাঁনোর জন্য উনার পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। উনি জীবন রক্ষা করায় উনি আমাকে ভগবান বলেছেন যে গুলো আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন দেখেছেন। কিন্তু কিছু কতিপয় ব্যক্তি অপরাজনীতি করতে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। সেখানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী নাসিম ভাই উনাকে দেখতে গিয়ে ছিলেন। তখন ওই মাস্টার উনার পায়ে পরে উনাকে বিধাতা ডাকলেন। নাসিম ভাই আমাকে নিয়ে দুই একটা কথা বলেছেন। পরে উনি উনার ভুল বুঝতে পেরেছেন। নারায়ণগঞ্জের উন্নয়নে খানপুর হাসপাতালের জন্য উনি ৭০ কোটি টাকার বরাদ্দ অনুমোদন দিয়েছেন। আর ওই মাস্টার আমাকে কখনো ভগবান আবার কখনো ট্রাক ড্রাইভার বলছেন।

তিনি আরো বলেন, ১৩মে ঘটনার সূত্রপাত হয়ে ছিল সকাল ১০টায়। ওই দিন কেন সেখানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক গেলেন না? কেন পুলিশ সুপার গেলেন না? র‌্যাব কেন গেলেন না? আমি ঢাকায় ছিলাম। কেন বন্দরের ইউএনও এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বার বার টেলিফোন করে আমাকে সেখানে যেতে বললেন? এ সব প্রশ্নের উত্তর কি? কি রহস্য এর পেছনে। আমার বিরুদ্ধে একটি মামলা হয়েছে যদিও মামলা হওয়ার মত কোন অপরাধ আমি করি নাই। একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা চাইছে আমার যেন সাজা হয়। আমার সাজা হলে আগামী নির্বাচনে আমি প্রার্থী হতে পারবো না। আর উনারা এমপি হবেন। কিন্তু আমি বহুবার ঘোষণা আগামী নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে আমি ভাবছি না। আমি এলাকা এবং মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে চাই। মানুষের শান্তি নিশ্চিত করতে চাই। এরপর নারায়ণগঞ্জের জনগনই তাদের সিদ্ধান্ত জানাবেন আমি নির্বাচনে প্রার্থী হবো কিনা। জনগন চাইলেই শুধুমাত্র আমি প্রার্থী হবো। এর আগে আমি আপনাদের কাজ গুলো সম্পন্ন করতে চাই। কিন্তু এই মামলার কারনে আমার কাজের সময় গুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ন্যায্য নাগরিক সুবিধা থেকে আপনাদের বঞ্চিত করা হচ্ছে। এ ষড়যন্ত্রের মুখোশ উম্মোচন করতে আমি আপনাদের সহযোগীতা চাই। আমি আগামী ২২ তারিখ কাঠ গড়ায় দাড়াঁবো। সেই দিন আপনাদের সেলিম ওসমানকে সাজা দিবেন নাকি ফাঁসিতে ঝুলাবেন সেটার দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিয়ে গেলাম।

নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলার কমান্ডার মোহাম্মদ আলী, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালকা প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর সাবেক সভাপতি মাহমুদ হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, বিকেএমইএ’র সহ সভাপতি মনসুর আহম্মেদ, পরিচালক মঞ্জুরুল হক, আবু আহম্মেদ সিদ্দিক সহ সকল পরিচালক ও অন্যান্য ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা।

পরে

যারা জঙ্গিবাদ করে তাদের কোন ধর্ম নেই- ওসি সিদ্ধিরগঞ্জ

আগে

চতুর্থবারের মত বিকেএমইএ’র সভাপতি নির্বাচিত সেলিম ওসমান

আগে
চতুর্থবারের মত বিকেএমইএ’র সভাপতি নির্বাচিত সেলিম ওসমান

চতুর্থবারের মত বিকেএমইএ’র সভাপতি নির্বাচিত সেলিম ওসমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.