বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম ওসমান বলেছেন, আমি আপনাদের জন্য উন্নয়নমুলক কাজ করেছি আপনারা আমার জন্য নির্বাচনে কাজ করবেন। মনে রাখবেন উন্নয়নের ধারা অব্যাহত ও শান্তির জন্য শেখ হাসিনার সরকার প্রয়োজন।
আবারোও ক্ষমতায় এলে বক্তাবলীতে রাস্তাঘাট,বিদ্যুত, ফেরী, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানসহ নানা উন্নয়নমুলক কাজ করেছি আরো বেশী করবো। বক্তাবলী পশ্চিম চরগড়কূল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) সন্ধায় বক্তাবলীর পশ্চিম চরগড়কূল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বক্তাবলী ইউনিয়ন পরিষদের ০৯ নং ওয়ার্ডের মেম্বার আমজাত হোসেনের সঞ্চালনায় ও আব্দুল কাদির মোল্লার সভাপতিত্বে গনসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
শামীম ওসমান আরও বলেন, আমরা সারা বছরই জনগনের মাঝে থাকি তাছাড়া গত আড়াই মাসে প্রায় সাড়ে ৩শ মিটিং করেছি। জনগন আমাদেরকে গ্রহন করছে কি তাদের মাঝে বর্তমানে বিএনপির গ্রহনযোগ্যতা নেই। যারা আগুনে পুড়িয়ে ৯৫ জন মানুষ হত্যা করেছে ।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি যদি খারাপ হয় তাহলে উন্নয়নে ব্যাঘাত ঘটে। এক সময় বক্তাবলীকে শহরের মানুষ চরের মানুষ বলত, কিন্তু এখন বক্তাবলী আর শহরের সাথে কোন ব্যাবধান নাই। সব কিছুর পরিবর্তন শুধু উন্নয়নের জন্য হয়েছে। আমি বক্তাবলীকে একটি পরিপূর্ন শহর হিসেবে গড়ে তুলতে চাই আপনাদের সকলের সহযোগিতার নিয়ে।
নিজের সংসদীয় এলাকার উন্নয়নের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, কুতুবপুর ইউনিয়নে এক লক্ষ বাহাত্তর হাজার ভোটার আর বক্তাবলীতে আটাইশ হাজার ভোটার হলেও উন্নয়নের ক্ষেত্রে শওকত ভাই সমান কাজ ভাগিয়ে নিয়েছেন। বিগত ৫ বছরে যে উন্নয়ন করেছি তা গত ২০ বছরেও কোন জনপ্রতিনিধিও ৫০ ভাগের এক ভাগ কাজ করেনি। ভোটারদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন,ঈমান অপনার, ভোট আমার। আমি কোন মিথ্যা কথা বলছি না আপনাদের সাথে। আগামীতে সাংসদ নির্বাচিত হলে বক্তাবলীতে ৫০ বেডের একটি হাসপাতাল করার জন্য উদ্যেগ নিবেন বলে জানান।
উক্ত গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠান ০৯ নং ওয়ার্ড মেম্বার আমজাত হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

