BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২৬, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

ঈদের পূর্বে বেতন পরিশোধে প্রনোদনায় বিশেষ বরাদ্দ দাবী বিকেএমইএ’র

BIjoyBarta24 by BIjoyBarta24
মে ১৩, ২০১৮
in লিড, সদর থানা
0
ঈদের পূর্বে বেতন পরিশোধে প্রনোদনায় বিশেষ বরাদ্দ দাবী বিকেএমইএ’র
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

ঈদের পূর্বে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে অর্থ মন্ত্রণালয়ের কাছে নগদ সহায়তার একটি বিশেষ প্রনোদনা বরাদ্দের জন্য শ্রম প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। তিনি বলেন, রমজান মাসে এমনিতেই প্রতিষ্ঠানের উৎপাদন ৪০ শতাংশ হ্রাস পায়। এর মধ্যে জুন মাসের মাঝামাঝি সময়ে ঈদ হওয়ার কারণে এবং জুন ব্যাংক ক্লোজিং-এর মাস হওয়ায় শিল্পোদ্যোক্তাদের বেতন-ভাতাদি পরিশোধ করতে হিমশিম খেতে হবে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে তৈরি পোশাক শিল্পখাতের জন্য নগদ সহায়তার ক্লেইম দাঁড়িয়েছে ১৫০০ কোটি টাকা। কিন্তু অর্থমন্ত্রণালয় কর্তৃক আরএমজি সেক্টরের জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাই তিনি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে ঈদের আগে প্রয়োজনীয় নগদ সহায়তার বিশেষ বরাদ্দের আবেদন রাখেন। একইসাথে নীট শিল্পোদ্যোক্তারা যাতে নিদিষ্ট সময়ের মধ্যে শ্রমিকদের আইনানুযায়ী যাবতীয় পাওনা পরিশোধ করতে সকলের শিল্পমালিকদের প্রতি অনুরোধ করেন।

শনিবার ১২মে বেলা ১১টায় ঢাকায় বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট( কেআইবি) কনভেশন হলে বিকেএমইএ এর উদ্যোগে ৪২৯জন শ্রমিকের মৃত্যুদাবীর চেক পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি শ্রম প্রতিমন্ত্রীর কাছে এমন দাবী রাখেন।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি সেলিম ওসমানের দাবীর কথাটি বিবেচনায় রাখেন। সেই সাথে তিনি বলেন, যে কাজটি আমার মন্ত্রনালয়ের করা কথা। সেলিম ওসমান মালিক সংগঠনের নেতা হয়েও সেই কাজটি নিজেই করছে। এজন্য বিকেএমইএ এর সদস্য প্রতিষ্ঠান গুলোতে বেতন বোনাস পরিশোধের বিষয়ে আমাদের এতোটা নিশ্চিত থাকতে হয় না।

আগামী রমজানের মধ্যে নারায়ণগঞ্জের বন্দরে নারী শ্রমিকদের জন্য ডর্মিটরি নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, ৪০০ শয্যা বিশিষ্ট শ্রমিক হাসপাতালের কাজ পিপিপি’র ভিত্তিতে নির্মাণ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে যার ১০০টি শয্যা শ্রমিকদের জন্য বরাদ্দ থাকবে। এই উদ্যোগে বিকেএমইএ সভাপতিকে তার অনুদানের জন্য তিনি ধন্যবাদ জানান। শ্রমিকের সুরক্ষায় বিকেএমইএ এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমানের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব আফরোজা খান ও বিকেএমইএ এর প্রথম সহ সভাপতি মনসুর আহম্মেদ। আরো উপস্থিত ছিলেন, বিকেএমইএ সহ সভাপতি এহসান ফজলে শামীম, সহ সভাপতি(অর্থ) হুমায়ন কবির খান শিল্পী, পরিচালক মোহাম্মদ আলামিন, মোস্তফা জামাল পাশা, শহীদ উদ্দিন আহাম্মেদ আজাদ, মোর্শেদ সারোয়ার সোহেল, শাহাদাৎ হোসেন সাজনু সহ অন্যান্য পরিচালকবৃন্দরা।

পরে

“জলজট”যানজট”মানবজট”মশাজট”মুক্ত শহর চাই”

আগে

৪২৯ শ্রমিকের মৃত্যুবীমার ৮ কোটি ৫৮ লাখ টাকা হস্তান্তর করলো বিকেএমইএ

আগে
৪২৯ শ্রমিকের মৃত্যুবীমার ৮ কোটি ৫৮ লাখ টাকা হস্তান্তর করলো বিকেএমইএ

৪২৯ শ্রমিকের মৃত্যুবীমার ৮ কোটি ৫৮ লাখ টাকা হস্তান্তর করলো বিকেএমইএ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.