BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৭, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

ঈদের দিন মানুষ হত্যাকারীরা ইসলামের কেউ না : প্রধানমন্ত্রী

bijoy barta by bijoy barta
জুলাই ৭, ২০১৬
in জাতীয়, ব্রেকিং নিউজ, লিড
0
ঈদের দিন মানুষ হত্যাকারীরা ইসলামের কেউ না : প্রধানমন্ত্রী
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

কিশোরগঞ্জের শোকালিয়ার ঈদ জামাতের মাঠের কাছে বিস্ফোরণ ও গুলিতে পুলিশ সদস্যদের হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ঈদের দিনও যারা মানুষ খুন করে তারা ইসলামের কেউ না।

বৃহস্পতিবার গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের মাঠের কাছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সন্ত্রাসীরা বোমা হামলা ও গুলি চালায়। এতে দুই পুলিশসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৯ জন। এদের বেশির ভাগই পুলিশ।

জঙ্গি ও সন্ত্রাসী হামলার বিষয়ে প্রধানমন্ত্রী দেশের সব মানুষকে সজাগ ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে গ্রাম, ইউনিয়ন, জেলা পর্যায়ে কমিটি গঠন করে ‘বিপথগামীদের’ চিহ্নিত করে তাদের প্রতিহত করার নির্দেশ দেন।

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা আরো বলেন, ‘সন্তানদের কেউ যদি বিপথগামী হয় তাহলে পুলিশকে বিষয়টি অবহিত করেন। যারা নিখোঁজ রয়েছে তাদের কথা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ছাড়াও রেডিও, টেলিভিশনসহ সকল মিডিয়া ও অন্যান্য মাধ্যমে জানান।’

এর আগে সাড়ে ৯টার পর থেকে প্রধানমন্ত্রী সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রতিবারের মতো এবারও ঈদের দিন গণভবনে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি একে একে আওয়ামী লীগ নেতা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বেলা ১১টা থেকে কূটনীতিক ও বিচারপতিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুর রাজ্জাক, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন প্রমুখ।

পরে

ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন খালেদা জিয়া

আগে

কড়া নিরাপত্তায় জুমার নামাজ আদায়

আগে
কড়া নিরাপত্তায় জুমার নামাজ আদায়

কড়া নিরাপত্তায় জুমার নামাজ আদায়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.