BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২৪, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

ঈদের আগে শ্রমিকদের সকল বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিক ফ্রন্টের মানববন্ধন

BijoyBarta 24 by BijoyBarta 24
জুলাই ১৬, ২০২১
in আমাদের নারায়ণগঞ্জ, সদর থানা
0
ঈদের আগে শ্রমিকদের সকল বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিক ফ্রন্টের মানববন্ধন
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

ঈদের আগে শ্রমিকদের বেতন, ঈদের পূর্ণ বোনাস ও সকল বকেয়া পরিশোধ এবং রূপগঞ্জে হাসেম ফুড লিমিটেডের অগ্নিকান্ডে নিহতদের ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ ও দায়ী মালিকসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আজ সকাল ১০ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, জেলার সহ-সভাপতি হাসান মাহমুদ, গাবতলী-পুলিশ লাইন শাখার সাধারণ সম্পাদক হাসনাত কবীর, কাচঁপুর আঞ্চলিক শাখার সহ-সভাপতি আনোয়ার হোসেন খান।
নেতৃবৃন্দ বলেন, ঈদ আসলেই বেতন বোনাস নিয়ে অনেক কারখানায় মালিক টালবাহানা করে। শ্রম আইনে সাত কর্ম দিবসে বেতন দেওয়ার কথা থাকলেও মালিকরা চানরাতে শ্রমিকদের বেতন, বোনাস পরিশোধ করে। বোনাস কোন দান-খয়রাত নয়, শ্রমিকের অধিকার । কিন্তু অধিকাংশ কারখানায় নামমাত্র বোনাস দেওয়া হয়। সেক্ষেত্রে ২শ/৫শ টাকা পর্যন্ত বোনাসের পরিবর্তে বকশিশ দেওয়া হয়। দেশে করোনা মহামারি মোকাবিলায় কঠোর লকডাউন চলেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেশি। পরিবহন বন্ধ থাকায় শ্রমিকদের বেশি টাকা খরচ করে ফ্যাক্টরিতে কাজে যেতে হয়েছে। মানবিক কারনেই শ্রমিকের বেতন বোনাস ঈদের বেশ আগে দেওয়া দরকার ছিলো। আমাদের সংগঠনসহ দেশের ক্রিয়াশীল শ্রমিক ফেডারেশগুলোর দাবি ছিলো ১৫ জুলাই-এর মধ্যে তা পরিশোধ করার। কিন্তু শ্রম প্রতিমন্ত্রী তার পছন্দসই শ্রমিক নেতাদের নিয়ে টিসিসির সভা করে ঘোষণা দিয়েছেন ১৯ জুলাইর এর মধ্যে বেতন-বোনাস পরিশোধ করতে। এখানে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান একজন সাংসদ হয়ে মালিকদের পক্ষাবলম্বন করেছেন, শ্রম আইন লঙ্ঘন করে কথা বলেছেন। শ্রমিকের যৎসামান্য কেনা-কাটা ও পরিবার পরিজন নিয়ে ঈদ করার স্বার্থে অবিলম্বে শ্রমিকের বেতন, কমপক্ষে বেসিকের সমান বোনাস পরিশোধ করতে হবে। আদমজী ইপিজেডে কুনতং অ্যাপারেলস, সিনহা গার্মেন্টসসহ যে সকল কারখানায় শ্রমিকের বকেয়া রয়েছে ঈদের আগে তা পরিশোধের ব্যবস্থা করতে হবে। বেতন-বোনাস-বকেয়া নিয়ে কোন শিল্প এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে তার জন্য মালিক ও প্রশাসন দায়ী থাকবে।
নেতৃবৃন্দ আরো বলেন, রূপগঞ্জে হাসেম ফুড লি: এর অগ্নিকান্ডে মালিকসহ ৬ জন গ্রেফতার থাকলেও কারখানায় আইন অনুযায়ী উৎপাদন হচ্ছে কিনা তা দেখভালের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এ অগ্নিকান্ডে শ্রমিকের মৃত্যুই আমাদের দেশে সর্বশেষ ঘটনা-এটা করার জন্য দায়ী মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নিহত শ্রমিকদের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষিত হয়েছে, এটা কোনভাবেই গ্রহনযোগ্য নয়। আইএলও কনভেনশন অনুযায়ী আজীবন আয়ের সমান কমপক্ষে ৫০ লাখ করে ক্ষতিপূরণ দিতে হবে।

পরে

সোনারগায়ে হোরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ২

আগে

ফতুল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

আগে
রুপগঞ্জে দুর্বৃত্তের হামলায় যুবক নিহত

ফতুল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.