বিজয় বার্তা ২৪ ডেস্ক
এই ঈদকে সামনে রেখে টিএন্ডএস ইভেন্টের আয়োজনে শুরু হতে যাচ্ছে ঈদমেলা।
এগিয়ে আসছে ঈদুল ফিতর বা রোজার ঈদ। আর ঈদকে সামনে রেখে কেনাকাটাও শুরু করে দিয়েছেন অনেকে। বিশেষ করে যারা রমজান মাসে রোজা রেখে ভিড় ঠেলে কেনাকাটা করতে চান না তাদের জন্যই এক ভিন্নিধর্মী “ঈদ মেলার” আয়োজন শুরু হতে যাচ্ছে রাজধানীর দৃক গ্যালারিতে। টিএন্ডএস ইভেন্টের উদ্যোগে আগামী ১১ই জুন শনিবার থেকে শুরু হবে এই মেলা। চলবে ২০ জুন পর্যন্ত।
শাড়ি, চুড়ি, সালোয়ার কামিজ, দেশীয় পণ্য, শিশুদের পোশাক, ঘড়ি, মানসম্মত কসমেটিকসসহ ঈদ শপিংয়ের প্রয়োজনীয় সবই মিলবে দৃক গ্যালারির এক ছাদের নিচে। এছাড়া মেলার বিশেষ আকর্ষণ হিসেবে টি অ্যান্ড এস ইভেন্টস আয়োজন করেছে মেহেদী উৎসবের।