বিজয় বার্তা ২৪ ডট কম
দেশের সুতা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে’র কার্যনির্বাহী পরিষদ নির্বাচন (২০২১-২০২৩) এর ফলাফল ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে এই নির্বাচনের (২০২১-২০২৩) ফলাফল নির্বাচন বোর্ড কর্তৃক ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে, গত ১৬ মার্চ, ২০২১ তারিখে নির্বাচন বোর্ড কর্তৃক দ্বি-বার্ষিক নির্বাচন ( ২০২১-২০২৩) এর তফসিল ঘোষণা করা হয়। ২২ মে, ২০২১ প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখে এসোসিয়েট গ্রুপের একজন প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করায় গত ২৩মে, ২০২১ তারিখে সাধারণ গ্রুপের ১২ জন এবং এসোসিয়েট গ্রুপের ৬ জন বৈধ প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য সদস্যসংখ্যার সমান থাকায় বানিজ্যবিধি অনুযায়ী নিম্নবর্ণিত প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করা হয়। তারা হলেন যথাক্রমে- লিটন সাহা, অশোক মহেশ্বরী, মজিবুর রহমান, মোজাম্মেল হক, মোস্তফা এমরানুল হক মুন্না, সঞ্জিত রায়, আমিন উদ্দিন, জয় কুমার সাহা, তাজুল ইসলাম টুটুল, সিরাজুল হক হাওলাদার, আকবর হোসেন, মোহাম্মদ আকরাম, মাহফুজুর রহমান খান, মোহাম্মদ মুসা, জাহিদ হোসেন, জীবন সাহা, মজিবুর রহমান সরকার ও বিশ^জিত সাহা।
ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান- ফারুক বিন ইউসুফ পাপ্পু। এ সময় উপস্থিত ছিলেন- নির্বাচন বোর্ডের সদস্য- সোহেল আক্তার সোহান।
বানিজ্যবিধি অনুযায়ী অফিস বেয়ারার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

