বিজয় বার্তা ২৪ ডট কম
মাস ব্যাপী দাওয়াতী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আজ ৩০ নভেম্বর’১৯ইং সকাল ১১:৩০টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে দাওয়াত ও সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করা হয়। মহানগর দপ্তর সম্পাদক ডা. মিজানুর রহমানের সঞ্চালনায় , প্রশিক্ষণ সম্পাদক মুফতি সাইফুল ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে এবং মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত অব্যাহত ছিল। মুফতি মাসুম বিল্লাহ বলেন-কর্মসূচির শুরু থেকেই শহরের বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইসলামী আন্দোলনের আদর্শের সাথে একমত পোষণ করে এবং পীর সাহেব চরমোনাইর সংগঠনকে ভালবেসে ফরম পূরণের মাধ্যমে সদস্য হন। সকলের মাঝেই উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়। এ সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পেরে অনেকে আনন্দ ও উৎফুল্ল ভাব প্রকাশ করে।মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচিতে যারা সহযোগিতা করেছেন, তাদেরকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ বক্তব্যে বলেন-আল্লাহ রাব্বুল আলামীন মানবজাতিকে সৃষ্টি করেছেন এবং তাদের সঠিক পথে পরিচালনার জন্য যুগে যুগে সত্য দীনসহ অগণিত নবী-রাসূল স. প্রেরণ করেছেন।তাঁরা ন্যায়ের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধের মাধ্যমে মানবজীবনকে সুন্দর,সফল,সার্থক ও শ্রেষ্ঠত্বের মর্যাদায় সমাসীন করেছেন।আখেরী নবী হযরত মুহাম্মদ স. এর পর এ দায়িত্ব অর্পিত হয়েছে উম্মতে মুহাম্মদী অর্থাৎ গোটা মুসলিম জাতির উপর। এ দায়িত্ব মুসলমানেরা যে যুগে যতটুকু পালন করেছেন সে যুগে ততটুকু শান্তি,কল্যাণ ও মুক্তি পেয়েছেন।আমাদের ভুলে গেলে চলবেনা সমাজ ও রাষ্ট্রের অকল্যাণকামী ভোগবাদী ও খোদাদ্রোহী নেতৃত্ব কখনও শান্তি দিতে পারবেনা।
আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মুহা. শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, অর্থ সম্পাদক মুহা. আমির হোসেন,বন্দর থানার সভাপতি মুহা. আবুল হাসেম, নারায়ণগঞ্জ শহর শাখার সহ- সভাপতি আলহাজ¦ আব্দুস সোবহান, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগরের সভাপতি আলহাজ¦ শেখ হাসান আলী,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মুহা. মাহাদী হাসান প্রমুখ।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাতের মাধ্যমে সদস্য সংগ্রহ কর্মসূচি সমাপ্ত করা হয়।

