বিজয় বার্তা ২৪ ডট কম
ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ এর ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার ( ২১ ডিসেম্বর ) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এ. এম. এম. একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর প্রেসক্লাবের সভাপতি ও নারায়ণগঞ্জ আলো পত্রিকার সম্পাদক মোবারক হোসেন কমল খাঁন, বিশেষ অতিথি বিশিষ্ট সাহিত্যিক চিন্তাবিদ ঢাকা বাংলা একাডেমীর সদস্য আলহাজ্ব জালাল উদ্দিন নলুয়া প্রমুখ ।
এ সময় দেশবাসীর মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।
