বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক শিশু কর্মীর উপর অমানবিক নির্যাতনের অভিযোগে গৃহকর্তা আতাউল্লাহ ও তার স্ত্রী উরমী আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মধ্য রাতে শিশু গৃহকর্মী মাহিকে(৮) আহতাবস্থায় উদ্ধার করে এলাকাবাসী নারায়ণগঞ্জ হাপপাতালে নিয়ে যায়। এসময় গণধোলাই দিয়ে দম্পিতে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। শুকবার রাত সাড়ে ১২টায় শহরের পূর্ব ইসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানিয়েছেন, শিশু গৃহকর্মীর উপর প্রায়ই নির্যাতন চালাতো গৃহকর্ত্রী উরমী আক্তার। শুক্রবার মধ্যরাতে শিশুটির উপর অমানবিক নির্যাতন শুরু করে। শিশুটির আর্ত চিৎকারে এলাকাবাসী এগিয়েযায়। এসময় গৃহর্তা আতাউল্লাহ কাছে কেন শিশুটি নির্যাতন করা হচ্ছে জানতে চাইলে সে ক্ষেপে যায়। ফলে বিক্ষুব্দ এলাকাবাসী দরজা ভেঙ্গ শিশুটে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসময় স্বামী স্ত্রীকে আটকে গণ ধোলাই দিয়ে ফতুল্লা থানা পুলিশের কাছে সোর্পদ করে।
ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, এলাকাবাসী সঠিক সময়ে থানায় খবর দেয়ায় শিশুটিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হয়। । শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। শিশুটির বাবা-মাকে খবর দেয়া হয়েছে। তারা আসলে এই দম্পতির বিরুদ্ধে মামলা গ্রহন করা হবে।

