বিজয় বার্তা ২৪ ডট কম
গনসংযোগকালে ইসদাইরবাসীর ফুলেল অভ্যর্থনায় সিক্ত হয়েছেন নাসিকের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শওকত হাশেম শকু।
শুক্রবার সন্ধ্যায় ইসদাইর রাধা কৃষ্ণ মন্দির কমিটির উঠান বৈঠকে তাকে ফুলেল অভ্যর্থনা দেন এলাকাবাসী।
শওকত হাশেম শকু বলেন, নাসিকের ১২ নং ওয়ার্ডকে ডিজিটাল ওয়ার্ড হিসিবে রুপান্তরিত করেছি। এই ওয়ার্ডের রাস্তা ঘাটের সংস্কারের কাজ শেষ পর্যায়ে। এখন এই রাস্তাগুলোতে মানুষ চলাচলের উপযোগী হয়েছে। ওয়ার্ডবাসীর পানির অভার ছিল।ইতিমধ্যেই তা দূর করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে পেরেছি ও এলাকাকে আলোকিত করতে এলইডি লাইট লাগানো হয়েছে। আর এই সব কিছু সম্ভব হয়েছে স্থানীয় সাংসদ সেলিম ওসসানের সহযোগীতায়। তিনি আমার সকল উদ্যোগকে বাস্তবায়ন করতে সার্বিক সহযোগীতা করেছেন। এবারও যদি আমি জয়যুক্ত হই তাহলে এই এলাকার উন্নয়নের বাকি কাজগুলো সমাপ্ত করবো।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়াবিদ ইব্রাহীম চেঙ্গীস, মো. দুলাল, সমাজ সেবক শাহীন আলম, মেহের আলী, জাতীয় ছাত্র সমাজের সভাপতি শাহাদাৎ হোসেন রুপম সহ ইসদাইরের এলাকাবাসী।

