বিজয় বার্তা ২৪ ডট কম
প্রবাস থাকা নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি বর্তমানে জেলা বিএনপির নেতা জাকির খানের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি, যুব দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাতী দল, মৎস্যজীবি দল, প্রজন্ম ৭১ এর বিভিন্ন নেতা-কর্মীরা এখন ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নেওয়া বিএনপির মনোনীত দলীয় প্রার্থী ঢাকা দক্ষিণের প্রকৌশলী ইশরাক হোসেন ও ঢাকা উত্তরের দলীয় প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী গণসংযোগ করে যাচ্ছে। পাশাপাশি জাকির খানের অনুসারীরা নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও দলীয় প্রার্থী কে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করতে আহ্বান জানাচ্ছে বলে জানান নেতাকর্মীরা।
কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সাথে এসময় জাকির খানের নেতাকর্মীরা গণসংযোগ করেন। বুধবার দুপর থেকে বিকালে পর্যন্ত ঢাকা বংশালের বিভিন্ন এলাকায় জাকির খানের নির্দেশে তারা এ গণসংযোগ ও প্রচারণায় যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহাগ চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি স্বপন চৌধূরী, পারভেজ মল্লিক, সহ সাধারন সম্পাদক সেলিম হোসেন দিপু, সহস্য অ্যাড. নয়ন,যুবদল নেতা হাজী রাজু আহমেদ রমজান, জেলা মৎস্যজীবী দলের সদস্য মফিজ মাহি, রিপন সিকদার, হালিম সিকদার, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক লিংকন খান, ঋষিকেশ মন্ডল মিঠু, মো: ইমরান হোসেন, রুবেল হোসেন, লিয়ন খান, মোহাম্মদ আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক লিংরাজ খান, সহ সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন নয়ন, স্কুল বিষয়ক সম্পাদক ইরফান ভূইয়া, মো: তন্ময়, নারায়ণগঞ্জ সদর থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন জেকি, প্রজন্ম ৭১’র মহানগর শাখার সহ সভাপতি গোলাপ আহমেদ, ডালি সুমস, যুগ্ম সাধারন সম্পাদক মো: মানিক, সহ সাধারন সম্পাদক আনোয়ার খান, সহ সাংগঠনিক সম্পাদক মো: নাসির, মো: রায়হান, বন্দর উপজেলা ছাত্রদল নেতা সাহেদ আহমেদ সাব্বির, মো: শুভ, আশিক প্রধান, রিফত, শহীদ জিয়া ছাত্র পরিষদের ফতুল্লা থানা শাখার সভাপতি নয়ন তালুকদার, প্রচার সম্পাদক সজিব মিয়া, ছাত্র নেতা মোঃ ফাহিম হোসেন প্রমূখ।

