বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। হাইজাদী ইউপির ইলুমদী এলাকায় রোববার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ ছৈটকা জোরকারদিয়া এলাকার নাজিম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আড়াইহাজার ও সোনারগাঁও থানায় ডাকাতির ঘটনায় একাধিক মামলা ছিল। এ সময় চার পুলিশ আহত হয়েছেন। এরা হলেন এসআই সিরাজ, এএসআই সবুজ চন্দ্র দাস, কনস্টেবল লিটন মিয়া ও রফিকুল ইসলাম।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, শনিবার বিকেলে আটকের পর তার স্বীকারোক্তি মোতাবেক অন্য সদস্যদের আটক করতে গেলে রোববার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ নিহত হয় এবং পুলিশের চার সদস্য আহত হয়েছেন।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

