বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে ১৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় দুই যুবককে আটক করা হয়।
আটকরা হলেন, সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন গদিরশি (সুলতানপুর) এলাকার হাসিব মিয়ার ছেলে ফেনসিডিল বহনকারি ট্রাকের চালক সালমান ও সেনাপতিরচর এলাকার হেলপার সাজ্জাদ আলীর ছেলে মঈনুল।
বুধবার তাদের নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের স্থানীয় দেবৈই ঈদমাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি তদন্ত আনিসুর রহমান জানান, ১৫৩ বোতল ফেনসিডিল নিয়ে গাড়ি চালক ও হেলপার সিলেট থেকে ঢাকায় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের স্থানীয় দেবৈই ঈদমাঠ এলাকায় অবস্থান নেয় এবং ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। এক পর্যায়ে ১৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

