বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুকুরের পানিতে ডুবে জুবাইদ (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার গোপালদী লক্ষিবরদীর হুসাইনাবাদ মাদ্রাসায়। জানা যায়, সকাল ১১ টার দিকে জুবাইদ তার বন্ধুদের সাথে নিয়ে মাদ্রাসার কাছে পুকুরে নৌকা নিয়ে সাতাঁর কাটা শিখতে যায়। এ সময় সে নৌকা থেকে পড়ে গিয়ে গভীর পুকুড়ে ডুবে যায়। পরে তার বন্ধুরা বিষয়টি মাদ্রাসার শিক্ষকদের জানালে অনেক খোঁজাখুঁজি করার পর তাকে মৃত উদ্ধার করা হয়। জুবাইদ উপজেলার ফতেপুর ইউনিয়নের লতব্দী গ্রামের ওছমানের ছেলে । সে ঐ মাদ্রাসায় থেকে লেখাপড়া করত। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

