বিজয় বার্তা ২৪ ডট কম
আড়াইহাজারে একাধিক ডাকাতি মামলার আসামি বিল্লালকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ এপ্রিল) রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের কাদিরদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বিল্লাল ডাকাত আড়াইহাজারের ইউনিয়নের কাদিরদিয়া গ্রামের রব মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার সহকারি উপ পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম জানান, বিল্লাল ডাকাত দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপনে পুলিশের নিকট খবর আসে সে বাড়িতে আছে। পরে তার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

