বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পাঁচ আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ফতুল্লা মডেল থানার দুই উপ-পরিদর্শক (এসআই) ও চার কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (৮ মে) সকালে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী। মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তিনি বলেন, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- ফতুল্লা মডেল থানার এসআই আবুল বাশার ও এএসআই আশিক। তবে প্রত্যাহার হওয়া কনস্টেবলদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৬ মে) দুপুরে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার হাশেমবাগে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো. সোলায়মানের বাড়িতে একদল সন্ত্রাসী লুটপাট চালাচ্ছিল। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার একটি টিম ঘটনাস্থলে যায়। অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা
লুটপাটের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করে হাতকড়া পরায় এবং লুট হওয়া বেশ কিছু আসবাবপত্রও উদ্ধার করে।

